নড়াইল প্রতিনিধি
নড়াইলের জমজম রেস্টুরেন্টের নির্মাণাধীন ৫ তলা ভবন থেকে নড়াইল সদর থানা পুলিশ জয় গোস্বামী (১৬) নামে এক কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে।বুধবার (১৫ মে) দুপুরে সদর পৌরসভার রূপগঞ্জ বাজার এলাকার নির্মাণাধীন বহুতল ভবন থেকে জয় গোস্বামীর মরদেহ উদ্ধার করা হয়।
জয় গোস্বামী সদর পৌরসভার বাহিরডাঙ্গা গ্রামের পরিমল গোস্বামীর ছেলে। সে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে জয় গোস্বামী তার চাচার সঙ্গে দেখা করার জন্য রূপগঞ্জ বাজারের উদ্দেশে বাসা থেকে বের হয়। পরে দুপুরে নড়াইল পৌরসভার রূপগঞ্জ এলাকায় নির্মাণাধীন বহুতল ভবনের ৫ তলায় জয় গোস্বামী ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরের লাশ উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। । এব্যাপারে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যু আসল কারণ জানা যাবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.