নড়াইল প্রতিনিধি
নড়াইলের গোবরা পার্বতী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আব্দুর রশিদ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষক কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার(১৬মে)দুপুরে বিদ্যালয়ের আয়োজনে সম্বর্ধনা অনুষ্ঠান ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জ্বল শেখের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম,সদর উপজেলা শিক্ষা অফিসার এস এম সুলতান মাহমুদ, সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ধ্রুব কুমার ভদ্রসহ প্রমুখ।
গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক ও জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আব্দুর রশিদ বলেন,আমি জেলার প্রধান শিক্ষক হয়ে যে সুনাম অর্জন করেছি সেটা আমি গোবরা পার্বত্য বিদ্যাপীঠ কে অর্পণ করলাম। আমি অন্য চাকুরীর সুযোগ পেয়েও যায়নি কারণ ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল শিক্ষকতা পেশার। আমি বিদ্যালয়ের ছাত্রছাত্রী,শিক্ষক, ম্যানেজিং কমিটি ও এলাকার অংশী জনের সাথে সুসম্পর্ক স্থাপন করেছি। উল্লেখ্য তিনি ২০১৮সালে সরকারিভাবে ম্যানেজমেন্টের উপর থাইল্যান্ডের ব্যাংককে তিন সপ্তাহের কোর্স কমপ্লিট করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.