প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৬, ৩:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৯, ২০২৪, ৮:৩৬ অপরাহ্ণ
১ম ধাপে নির্বাচিত উপজেলা চেয়ারম্যানদের শপথ গ্রহণ আগামীকাল

নীলকন্ঠ বাকচী, বিশেষ প্রতিবেদক
উপজেলা পরিষদ নির্বাচনে ১ম ধাপে বিজয়ী চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠিত হবে আগামী কাল সোমবার। বিভাগীয় কমিশনার তাদের এ শপথ বাক্য পাঠ করাবেন।
রাজধানীর ঢাকার সেগুনবাগিচায় বেলা এগোরো টায় এ শপথ গ্রহণের কথা রয়েছে । আগামীকাল শপথ গ্রহণ করবেন গোপালগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান কামরুজ্জামান লুটুল,টুঙ্গিপাড়া উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ বাবুল শেখ, কোটালীপাড়া উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস।
এদিকে শপথ গ্রহণ প্রত্যক্ষ করার জন্য ইতিমধ্যে নব নির্বাচিত নিজ নিজ চেয়ারম্যানদের সঙ্গে বিশাল দলীয় নেতাকর্মীরা রাজধানী ঢাকায় অবস্থান করছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.