প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৬, ৮:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৯, ২০২৪, ৫:০৮ অপরাহ্ণ
বাগেরহাটে ছুরিকাঘাতে ১ জন নিহত, গ্রেফতার ৩

নিজস্ব সংবাদদাতা কচুয়া(বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের কচুয়া উপজেলায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে মামাতো ভাই নিহত হয়েছে।
বুধবার(২৯ মে) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার হাজরাপাড়া গুচ্ছ গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
নিহত হাজরা মশিউর রহমান (৩০) টেংরাখালী মধ্যপাড়া গ্রামের মৃতঃমোঃ মাসুদ হাজরার ছেলে। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ঘাতক বাইজিত শেখ (২০) কচুয়া উপজেলার হাজরাপাড়া গ্রামের এমতাজ শেখের ছেলে। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাজরা মশিউর রহমাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মহসীন হোসেন জানান, হামলার ঘটনা শুনে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় পুলিশ ৩ জনকে গ্রেফতার করে। তিনি জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কচুয়া উপজেলার হাজরাপাড়া গ্রামের বাইজিত শেখের ছুরিকাঘাতে ও তার পরিবারের হামলায় তার আপন মামাতো ভাই নিহত হয়েছে। পরবর্তী আইনগত অবস্থা প্রকৃয়াধীন বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.