শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
বাগেরহাটের চিতলমারীতে পানিতে ডুবে মেহরিমা সাউদিয়া নামের ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার বড়গুনী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহরিমা বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাহফুজ মুনন্সির একমাত্র কন্যা।জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে মেহরিমা খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে পুকুরেরে পানিতে পড়ে যায়। পরবর্তীতে তার মা’ সন্তানকে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পুকুরের মেহরিমা কে ভাসতে দেখে স্বজনরা পানি থেকে তাকে মৃত্যু আবস্থায় উদ্ধার করে। শিশুটির এ মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাহফুজ মুন্সির একমাত্র কন্যা শিশু মেহরিমা সাউদিয়ার মৃত্যুতে বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এম,এ খসরু আহম্মদসহ ব্যাবস্থাপনা কমিটির সদস্য বৃন্দ এবংশিক্ষক কর্মচারী গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.