শফিকুল ইসলাম সাফা,চিতলমারী
বাগেরহাটের চিতলমারীতে বিদ্যুৎস্পৃষ্টে রাফিন শেখ নামের ১১মাস বয়সী এক শিশুর করুন মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার হিজলা ইউনিয়নের বেতি বুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশু রাফিন ওই গ্রামের জিয়া শেখের ছেলে।
তার মা’ এলিজা খানম জানান,সে খাটের উপর শুয়ে শিশুটি কে বুকের দুধ পান করাচ্ছিল এসময় শিশু রাফিন হামাগুড়ি দিয়ে খাটের উপর রাখা টেবিল ফ্যানে হাত লাগালে শিশুটি বিদ্যুৎয়াতি হয়ে পড়ে। সাথে সাথে তাকে চিতলমারী স্বাস্থ্যকমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক শিশু রাফিনকে মৃত্যু ঘোষনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.