প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৬, ৮:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৩, ২০২৪, ৩:০৫ অপরাহ্ণ
টুঙ্গিপাড়ায় দুই দিনব্যাপী খামারি প্রশিক্ষণ শুরু

নবধারা ডেস্ক
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরণ প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী খামারি প্রশিক্ষণ শুরু হয়েছে।
টুঙ্গিপাড়া উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর এই প্রশিক্ষণের আয়োজন করেছে। আজ সোমবার সকালে গোপালগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ গোবিন্দ চন্দ্র সরদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার উদ্বোধন করেন।
এই প্রকল্পের আওতায় ২৫ জন খামারীকে প্রাণী পুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
প্রশিক্ষণের প্রয়োজনীয়তা বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রকাশ বিশ্বাস বলেন, এই প্রশিক্ষণ প্রাপ্তির ফলে খামারীরা আধুনিক পদ্ধতিতে প্রাণি পালন, প্রাণিজাত পন্য উৎপাদন এবং এসব পন্য বিপণন ও বাজারজাত করণে প্রকৃত জ্ঞান অর্জন করে প্রকৃতভাবে লাভবান হতে পারবে। যার ফলে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব ও দারিদ্র্য দূরীকরণ সহজ হবে। প্রাণিজাত পুষ্টি আমিষের প্রাপ্ততা সহজলভ্য হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.