প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৬, ১১:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৪, ২০২৪, ৮:২৪ অপরাহ্ণ
কচুয়ায় ক্লাস্টার ব্যাবস্থাপনায় উন্নত মৎস্য চাষ অনুশীলন বিষয়ক কর্মশালা

নিজস্ব সংবাদদাতা কচুয়া (বাগেরহাট)
কচুয়ায় ক্লাস্টার ব্যাবস্থাপনায় উন্নত মৎস্য চাষ অনুশীলন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৪ জুন (মঙ্গলবার) সকাল ১১ টায় কচুয়া উপজেলা পরিষদের শেখ তন্ময় মিলনায়তনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে টেকসই উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য প্রকল্পের অর্থায়নে,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্ত প্রনব কুমার বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান বাবু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ সাজ্জাদুল ইসলাম সুমন,মহিলা ভাইস চেয়ারম্যান হনুফা,প্রেসক্লাব সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল,। এছাড়া উপস্থিত ছিলেন খাতুন,মেরিন ফিসারিজ কর্মকর্তা দিপংকর চক্রবর্তী সহ কচুয়া উপজেলার বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও ক্লাস্টার ভুক্ত উপজেলার বিভিন্ন পর্যায়ের চিংড়ি চাষীরা।
এদিন চিংড়ি চাষীদের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস চিংড়ি চাষীদের চিংড়ি চাষ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.