নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী এলাকায় বান্ধবীদের সাথে ঘুরতে গিয়ে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। মঙ্গলবার (৪ জুন) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে লোহাগড়া থানা পুলিশ দুইজন কে গ্রেফতার করেছে।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বাড়ি থেকে পরিবারের অনুমতি নিয়ে প্রাইভেট পড়ে বান্ধবীদের সঙ্গে ঘুরতে বের হয় ওই স্কুলছাত্রী। নলদী এলাকায় বখাটেরা তাদের কাছে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। এরপর ভুক্তভোগী মেয়েটি কে চড় থাপ্পড় দিতে শুরু করলে সঙ্গে থাকা অন্য বান্ধবীরা ভয়ে দৌড়ে পালিয়ে যায়। বান্ধবীদের সঙ্গে ভুক্তভোগী মেয়েটিও দৌড়ে পালানোর চেষ্টা করে কিন্তু সে মাটিতে পড়ে গেলে তাকে নির্জন এলাকায় নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় ওই বখাটেরা। স্কুল ছাত্রী বাড়িতে এসে পরিবার কে এ কথা জানায়।
পরিবারের লোকজন লোহাগড়া থানায় অভিযোগ করেন। পরে অভিযোগ পেয়ে পুলিশ নলদী এলাকায় অভিযান চালিয়ে সিয়াম হোসেন ও তার সহযোগী রুবেল শেখ কে গ্রেফতার করে। ভুক্তভোগী ওই স্কুলছাত্রী তাদের শনাক্ত করেছে। পরে তার বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।
লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মেহেদী হাসান বলেন,ধর্ষণের ঘটনার অভিযোগ পাওয়ার পর পুলিশ মঙ্গলবার রাতেই অভিযান চালিয়ে প্রধান আসামিসহ তার সহযোগী কে গ্রেফতার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.