শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলে বৈদ্যুতিক খুঁটি থেকে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে একটি মুখপোড়া হনুমানের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) সকালে পৌরসভার দক্ষিণ নড়াইল গ্রামের সৈয়দ আব্দুর রহমানের বাড়ির সামনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় ওই হনুমানটি।
প্রত্যক্ষদর্শি আর্টিস সাখি জানান, সকাল সাড়ে ১১টার দিকে আমার ও সৈয়দ আব্দুর রহমান উভয় বাড়ির সামনে বৈদ্যুতিক খুঁটি থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হনুমানটি মাটিতে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই মারা যায়। প্রায় ২ বছর ধরে ২টি হনুমান একসঙ্গে নড়াইল শহরে বসবাস করে আসছিলো। এরমধ্যে আজ একটি হনুমান মারা যায়। আরও ১টি হনুমান আশেপাশেই রয়েছে।
নড়াইল বন বিভাগের ফরেষ্টার এস কে আব্দুর রশীদ ঘটনাস্থলে ছুটে যান এবং হনুমানটি কে উদ্ধার করে নড়াইল সদর প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে যায়।
হনুমানটির মৃত্যু ও সংরক্ষণ সম্পর্কে বন বিভাগ নড়াইলে অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারি বনসংরক্ষক অমিতা মন্ডল বলেন,আমি খুলনা বন্যপ্রাণি অধিদপ্তরকে জানিয়েছি। হনুমানটির ময়নাতদন্ত শেষে নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.