নড়াইল প্রতিনিধি
নড়াইলে বন্ধুদের সাথে চিত্রা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ কিশোর আসমাউল মীরের (১৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ জুন) সকালে ঘটনাস্থল থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে সদর উপজেলার আউড়িয়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে নড়াইল সদর পৌরসভার উজিরপুর গ্রামের বিল্লাল মীরের ছেলে।
মঙ্গলবার (২৫ জুন) বিকালে নড়াইল সদর পৌরসভার উজিরপুর এলাকার চিত্রা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হয়। ফায়ার সার্ভিস ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থল সদর পৌরসভা থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে সদর উপজেলার আউড়িয়া এলাকা থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করে স্থানীয়রা।
গত মঙ্গলবার বিকালে দুই বন্ধুর সঙ্গে আসমাউল মীর চিত্রা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন নড়াইল ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে সংবাদ দেয়। পরে তারা এসে উদ্ধার কার্যক্রম শুরু করে রাত সাড়ে ৮টা পর্যন্ত তার কোন সন্ধান পায়নি। নড়াইল ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মাসুদ রানা বলেন, সকালে খুলনার ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার অভিযান পরিচালনা করার কথা ছিল। কিন্তু এর আগেই ঘটনাস্থল থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে ওই কিশোরের লাশ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.