সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে জন শুমারী ও গৃহগণনা ২০২২ এর জেলা রিপোর্ট প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়েছে। ২৭ জুন দুপুরে জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)অরবিন্দ বিশ্বাস এর সভাপতিত্বে জেলা পরিসংখ্যান অফিসের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোঃ রাসিউল ইসলামের উপস্হাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্হাপনা বিভাগের পরিকল্পনা মন্ত্রনালয়ের উপ-সচিব শেখ শামসুর রহমান।বাগেরহাট এর বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগন,প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগন ও সুশীল সমাজের প্রতিনিধিগন এসময়ে উপস্হিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.