প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৬, ৯:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২, ২০২৪, ২:১০ অপরাহ্ণ
নড়াইলে একশত পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নড়াইল প্রতিনিধি
নড়াইলের জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মুরসালিন মোল্যা(২৩) কে একশত পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মুরসালিন মোল্যা যশোর জেলার অভয়নগর উপজেলার ধুলগ্রাম গ্রামের কবির মোল্যার ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১জুলাই)মধ্যরাতে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই ফারুক হোসেন ও এ এস আই মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ জেলার কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের পেড়লী গ্রামে মহসিন মোল্যার মোড়ে হিরন শিকদারের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে মুরসালিন মোল্যা কে গ্রেফতার করা হয়।
এ সময় মুরসালিন মোল্যার প্যান্ডের পকেট থেকে একশত পিস ইয়াবা উদ্বার করা হয়েছে। নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র অফিসার ইনচার্জ ছাব্বিরুল আলম বলেন,মুরসালিন মোল্যার বিরুদ্ধে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
এছাড়া ও আসামি মুরসালিনের নামে ৩টি মাদক মামলা রয়েছে যা বিজ্ঞ আদালতে বিচারাধীন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.