নড়াইল প্রতিনিধি
কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা চৌরাস্তা বাজার এলাকার প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বুধবার (৩জুলাই) দুপুরে বৃষ্টির মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্টেট্র মোঃ জহুরুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্রের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের লক্ষীপাশা বাজার এলাকা একটি দুর্ঘটনা প্রবন এলাকা। এসব অবৈধ স্থাপনার জন্য বিভিন্ন সময়ে সড়কে দুর্ঘটনা ঘটে থাকে। রাস্তাটি প্রসস্থ করার জন্য আজকের এই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কের পাশে এক শ্রেনীর লোক অবৈধ স্থাপনা গড়ে ব্যবসা বানিজ্যি করে আসছিল। তাদের কে বিভিন্ন সময়ে মাইকিং করে অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ দিলেও সময়মত স্থাপনা সরিয়ে নেয়নি তারা। যার কারণে আজ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.