সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে রেমালে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়। সোমবার (৮ জুলাই) বিকেলে তিনি বাগেরহাট ভৈরব নদী পাড়ের ভাঙ্গন কবলিত ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন। এসময় তিনি ওই এলাকার ক্ষতিগ্রস্থ মানুষের সাথে খোঁজ খবর নেন। এছাড়া ভৈরব নদীর গোপালকাঠি, কেশবপুর, কুলিয়াদাইড় এলাকার ভাঙ্গন কবলিত নদীর তীর রক্ষাবাঁধের জাইকার অর্থায়নে চলমান কাজ পরিদর্শন করেন।
পরে সদর উপজেলার যাত্রাপুর এলাকার আশ্রায়ণ প্রকল্পের বাসিন্দাদের সাথে কথা বলেন। এসময় বলেন, ঘূর্ণিঝড় রেমাল এর তান্ডবে ক্ষতিগ্রস্তদের সহায়তা করবে সরকার। যা খুব দ্রুত সবার কাছে পৌছে যাবে। বিগত দিনেও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় তৎপর ছিল সরকার।
এসময় বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান মোহাম্মদ আল বিরুনী, উপ-বিভাগীয় প্রকৌশলী (এসডি) কৃষ্ণেন্দু বিকাশ সরকার, উপ-বিভাগীয় প্রকৌশলী (এসডি)কুমার স্বস্তিক, উপ-বিভাগীয় প্রকৌশলী (এসডি) মিরাজ মোল্লা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি তালুকদার আব্দুল বাকী, সাধারন সম্পাদক মীর জায়েশী আশরাফী জেমসসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.