প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৬, ২:১২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২৪, ৭:২০ অপরাহ্ণ
ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় ভারতীয় নাগরিক নিহত,আহত ১২

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী দুটি পরিবহনের সংঘর্ষের ঘটনায় এক যাত্রী নিহত হয়েছে। এসময় উভয় পরিবহনের ১২জন যাত্রী কমবেশী আহত হয়েছেন।
খুলনা-ঢাকা মহসড়কের ফকিরহাট উপজেলার ফলতিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রীধর গাঙ্গুলী (৪৫) ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম এলাকার ভীম গাঙ্গুলীর ছেলে।নিহতের কাছে থাকা ব্যাগে তার আধারকার্ড থেকে প্রাপ্ত তথ্যের সূত্র থেকে সাংবাদিকদের জানিয়েছেন মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নুরুজ্জামান।তিনি আরও বলেন শনিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকাগামী যাত্রীবাহী দোলা পরিবহন ফকিরহাটের ফলতিতা এলাকায় এসে পৌছালে বিপরীত দিক দিয়ে আসা বেনাপোলগামী যাত্রীবাহী রাজিব পরিবহন পাশ কেটে যাওয়ার সময় উভয় পরিবহের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দোলা পরিবহন সড়কের পাশের খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় রাজিব পরিবহনের যাত্রী শীধর গাঙ্গুলী ঘটনাস্থলে নিহত হন। এসময় উভয় পরিবহনের ১২জন যাত্রী কম-বেশি আহত হন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
তিনি বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে ঘটনার পর উভয় পরিবহনের চালক ও সহযোগি পালিয়ে গেছে। পরিবহন দুটিকে জব্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.