প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৬, ৬:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২, ২০২৪, ৭:০৬ অপরাহ্ণ
দুমকিতে অবিরাম বর্ষণে বিস্তীর্ণ এলাকা প্লাবিত

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকিতে দু’দিনের অবিরাম বর্ষণ ও উপচেপড়া জোয়ারের পানিতে বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। ফলে পানিবন্দি হয়ে পড়েছে নিম্নাঞ্চলের কয়েক শ’ পরিবারের মানুষ। ক্ষতিগ্রস্থ হয়েছে শ’ শ’ হেক্টর জমির আমন বীজতলা।
মৌসুমী বায়ুর প্রভাব আর গত বৃহস্পতি ও শুক্রবার দু’দিনের টানা বর্ষণে উপজেলার লেবুখালী, পাঙ্গাশিয়া, মুরাদিয়া ও আংগাশিয়া ইউনিয়নের মাঠ-ঘাট ফসলি জমি তলিয়ে গেছে। লেবুখালী ফেরীঘাটের পশ্চিমে পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা ভেরিবাঁধের ২/৩টি পয়েন্টে ভেরিবঁাধ ভেঙ্গে পায়রা নদীর জোয়ারের পানিতে দক্ষিণ পাঙ্গাশিয়ার রাজগঞ্জ, মধ্যপাঙ্গাশিয়া, বাশবুনিয়া, আঙ্গারিয়ার বাহেরচর, পশ্চিম আঙ্গারিয়াসহ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।
পুকুর, ডোবা ও মাছের ঘের তলিয়ে লক্ষ লক্ষ টাকার মাছ ভেসে গেছে। বৃষ্টির পানিতে মাঠ-ঘাট ফসলি জমি তলিয়ে থাকায় বিস্তীর্ণ এলাকার কয়েকশ’ হেক্টর জমির ফসলি জমির চাষাবাদ বন্ধ এবং আমন বীজতলা ক্ষতিগ্রস্থ হয়েছে। দিনভর টানা বৃষ্টি আর দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে জনজীবনে বিপর্যস্থ হয়ে পড়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.