গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়ায় গাছ পড়ে বৈশাখী তালুকদার (১১) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। বুধবার (৭ আগস্ট) সকালে উপজেলার রামশীল ইউনিয়নের রামশীল বাজারের দক্ষিণ পাশে তালুকদারবাড়ি এ ঘটনা ঘটে।
বৈশাখী তালুকদার রামশীল গ্রামের মন্টু তালুকদারের মেয়ে।
বৈশাখী তালুকদারের কাকা নিহার তালুকদার জানান, মৃত নারিকেল গাছটি বিবেক তালুকদারের। তাকে বারবার বলা সত্বেও সে গাছটি কাটেনি। সকালে বসতি ঘরের বারান্দায় বসে ছিলো বৈশাখী। হঠাৎ করে গাছটি ঘরের বারান্দায় ওপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়। পরবর্তীতে তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। আমরা পরিবারের সদস্যরা এই মৃত্যুর বিচার চাই।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.