সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের ৯ টি থানা সহ জেলার সকল পুলিশি কার্যক্রম পুর্নোদ্দমে শুরু হয়েছে। আজ সোমবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কথা জানান, জেলা পুলিশ সুপার আবুল হাসনাত খান।
তিনি বলেন, দেশের চলমান পরিস্থিতি কারণে গেল কয়েক দিন থেকে জেলায় পুলিশি কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল। তবে এর মধ্যে কিছু কিছু কার্যক্রম চালিয়েছেন তারা। তবে আজ থেকে পুরোদমে জেলার সকল পুলিশী কার্যক্রম শুরু করা হয়েছে।ট্রাফিক বিভাগও তাদের কার্যক্রম শুরু করেছে।তিনি আরও জানান যেখানেই যাচ্ছেন জনগনের ব্যাপক সাড়া পাচ্ছেন।জনগনের প্রতি তিনি তাদেরকে আস্হায় নেওয়ার আহবান জানান।
উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিকে কেন্দ্র করে গত ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও প্রাণহানি হয়। ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর সারা দেশে পুলিশি কার্যক্রম বন্ধ হয়ে যায়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.