সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি
স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তারই ধারাবাহিকতায় মোংলাস্হ কোষ্টগার্ড পশ্চিম জোন অতিরিক্ত জোয়ারের পানির চাপের কারণে খুলনার পাইকগাছা উপজেলার ভদ্রা নদী সংলগ্ন বাঁধ ভেঙ্গে প্লাবিত হওয়া দেলুটি ইউনিয়নের পানি বন্দীদের সার্বিক সহায়তা প্রদানের পাশাপাশি অসহায় মানুষের মাঝে শুকনা খাবার, প্রয়োজনীয় ওষুধ ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহের কাজ চালিয়ে যাচ্ছে।
দুর্যোগপূর্ণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানিয়েছে কোস্ট গার্ড পশ্চিম জোন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.