প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৬, ৪:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৫, ২০২৪, ৮:৪০ অপরাহ্ণ
কচুয়ায় ভুমিহীনের দখলকৃত জায়গা ফিরে পেতে কচুয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
কচুয়ায় জোরপূর্বক ভূমিদস্যু কর্তৃক দখলকৃত ভুমিহীনের জায়গা ফিরে পেতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সকলের সহযোগিতা চেয়ে কচুয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মৃত ধীরেন্দ্র কুমার দেবনাথের ছেলে নও মুসলিম মাওলানা মো: সালাউদ্দিন ও আ: মান্নান শেখের ছেলে মেহেদী হাসান।
২৫ আগস্ট দুপুর ১২ টায় কচুয়া প্রেসক্লাব হল রুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কচুয়া ডিগ্রি কলেজ মসজিদের ইমাম মাওলানা মো: সালাহউদ্দিন। সংবাদ সম্মেলনে উল্লেখ করেন, উপজেলা প্রশাসন ২০০৬ সালের ১৩ ও ১৪ নভেম্বর তারিখে রেজি:কৃত ৫০০- বি/০৬ নং বন্ধোবস্ত কেসে গিমঠাকাঠী মৌজার ১ নং খতিয়ানের ৫/৩২ দাগে ২০ শতক জমি ভুক্তভোগী ও তার স্ত্রীকে যৌথ ভাবে ২০০৭ সালের ২২ জানুয়ারি স্বাক্ষরিত রেজি: কৃত ৫৮১- বি/০৬ নং বন্দোবস্ত কেসে গিমটাকাঠী মৌজার ১ নং খতিয়ানের ৫/৩৩ দাগে ২০ শতক জমি মেহেদী হাসান ও তার স্ত্রীকে যৌথ ভাবে বন্ধোবস্ত প্রদান করে। পরবর্তীতে ২৩৬ ও ২৩৭ নং নামজারী মামলায় আমাদের নামে বন্দোবস্তকৃত জমি রেকর্ড করে খাজনা আদায় পূর্বক ভূমি অফিসের সার্ভেয়ার কতৃক সরেজমিনে জমি বুঝিয়ে দেন।
পরবর্তীতে স্থানীয় ভূমি দস্যু জব্বার শিকদার,মোশারেফ, হোচেন সেখ ও আফতার শিকদার আমদের জায়গা দখল করে আমাদের উচ্ছেদ করে এবং পরবর্তীতে আমাদের বিভিন্ন ভাবে জীবন নাসের হুমকি দেয়। সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে নিরপেক্ষ সরকারের কাছে বিচারের দাবী করেন কচুয়ার ভুমিহীন ভুক্তভোগীরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.