নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও অনাড়ম্বরপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। সোমবার (২৬ আগস্ট) দুপুরে লোহাগড়ার নিতাই-গৌর সুন্দর জিউর মন্দির থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লক্ষীপাশা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দিরে এসে শেষ হয়।
মঙ্গল শোভাযাত্রা নেতৃত্ব দেন লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার ও সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দির পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ জহুরুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র এবং লোহাগড়া উপজেলা বিএনপির সদস্য সচিব টিপু সুলতান।
শোভাযাত্রা শেষে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দিরের নাট মন্দির প্রঙ্গণে উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শংকর অধিকারীর সভাপতিত্বে ও সাংবাদিক রূপক মুখার্জির সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম,সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র,উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গৌতম দেওয়ান,ডাঃ প্রবীর কুমার দে শ্যাম, তারক গোসাই মন্দির পরিচালনা পর্ষদের আহবায়ক পরিক্ষীত সিকদার, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি কিশোর রায়, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রণজিৎ টিকাদারসহ প্রমুখ।
পরে আগত ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। উল্লেখ্য, লোহাগড়া উপজেলা পূজা উদযাপন পর্ষদের পক্ষ থেকে বন্যার্তদের জন্য আর্থিক সহযোগিতা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.