রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
রামপালের পেড়িখালী বাজার বণিক সমিতি গঠন করা হয়েছে। গত রবিবার সন্ধা ৭ টায় পেড়িখালী বাজার বণিক সমিতির কার্যালয়ে শেখ মোতাহার আলীর সভাপতিত্বে আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।
সভায় সায়কুল ইসলাম মোল্লাকে সভাপতি ও শেখ মহিউদ্দিন কচিকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সহসভাপতি মো.রেজাউল মল্লিক, সহসাধারণ সম্পাদক মো. বাদশা মিয়া, কোষাধ্যক্ষ মল্লিক নূর মোহাম্মদ, দপ্তর সম্পাদক বাসুদেব শীল, প্রচার সম্পাদক মো. ফোরকান হাওলাদার।
সদস্য করা হয়, শেখ মোতাহার আলী, নূর মোহাম্মাদ গোলদার, সুশান্ত সাহা, শফিকুল মোল্যা, আল আমিন ইজারদার, শেখ আওরঙ্গ, মো. কামরুল ইসলাম ও প্রদীপ সাহাকে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.