সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি
বৃক্ষ দিয়ে সাজাই দেশ,সমৃদ্ধ করি বাংলাদেশ।এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা ও বৃক্ষ রোপন অভিযান ২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
২৯ সেপ্টেম্বর রবিবার সকালে বাগেরহাট জেলা প্রশাসন ও সামাজিক বনবিভাগের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন স্হানীয় সরকার বিভাগের উপ পরিচালক ডাঃ মোঃ ফখরুল হাসান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অরবিন্দ বিশ্বাস এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সামাজিক বনবিভাগ বাগেরহাট এর বিভাগীয় বন কর্মকর্তা জি এম রফিক আহমেদ।
এসময়ে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান। শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আসাদুর রহমান সহ বিভিন্ন নার্সারীর মালিক-প্রতিনিধিগন।বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন। এর আগে এক বর্নাঢ্য র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে সভাস্হলে এসে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.