প্রিন্ট এর তারিখঃ মে ৬, ২০২৬, ১২:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৪, ৪:১৪ অপরাহ্ণ
দুমকিতে জাতীয় কন্যা শিশু দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি
জাতীয় কন্যা শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে দুমকি উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
দুমকি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ সাহিদা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ শাহীন মাহমুদ। বক্তব্য রাখেন মু. অলিউল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা। মোঃ মোশারেফ হোসেন, উপ -সহকারী কৃর্ষি কর্মকর্তা, অধ্যাপক শহিদুল ইসলাম,সরকারী জনতা কলেজ। ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন, সদস্য প্রেসক্লাব দুমকি।
উপস্থিত ছিলেন সৈয়দ ফারুক হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা। মোসাঃ মাহমুদা আক্তার, তথ্য সেবা কর্মকর্তা। মোঃ হারুন অর রশিদ, সভাপতি প্রেসক্লাব দুমকি। জান্নাতুল ফেরদৌসি, সভানেত্রী উজ্জীবন মহিলা সংস্থা। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকা, এনজিও কর্মী ও শিক্ষার্থীরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.