দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
দুমকি উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক বৃন্দ, জন প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যম কর্মী এবং বিভিন্ন পেশার মানুষের সাথে উপজেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ অক্টোবর ২০২৪) বিকাল ৩টায় উপজেলা অডিটেরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আবু হাসনাত মোহাম্মদ আরেফীন জেলা প্রশাসক, পটুয়াখালী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্যাম্প কমান্ডার,পটুয়াখালী।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সভাপতি মোঃ খলিলুর রহমান, বাংলাদেশ জামায়েত ইসলামী'র আমির মোঃ জালাল আহমেদ খান, গন-অধিকার পরিষদের জেলা যুগ্ম আহবায়ক, অধ্যক্ষ জামাল হোসেন, অধ্যাপক সহিদুল ইসলাম প্রমুখ।
উপস্থিত ছিলেন নুসরাত জাহান এ্যাসিল্যান্ড দুমকি উপজেলা, ফিরোজ আলম, অফিসার ইনচার্জ, দুমকি থানা, সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেনী পেশার নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.