সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে আওয়ামীলীগ সরকারের আমলে দায়ের করা ষড়যন্ত্রমূলক সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাগেরহাটের শরণখোলা বিএনপি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠানের আলোচনা সভায় এই দাবি জানান বক্তারা।
বৃহস্পতিবার রাতে শরণখোলা সরকারি ডিগ্রি কলেজের শহীদ মিনার চত্বরে খোন্তাকাটা ইউনিয়ন বিএনপি সভাপতি মহিউদ্দিন শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান খাঁন। অন্যদের মধ্যে বক্তৃতা করেন রায়েন্দা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোল্লা, সাউথখালী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম লিটন, শ্রমিক দলের সভাপতি ফিরোজ আহমেদ তালুকদার, বিএনপি নেতা ডা. হুমায়ূন কবীর, মনিরুজ্জামান আকন, আবুল হোসেন বয়াতী প্রমূখ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.