প্রিন্ট এর তারিখঃ মে ৬, ২০২৬, ১:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২৪, ২:৫৬ অপরাহ্ণ
সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংসতা লুটপাট বন্ধসহ আট দফা দাবিতে রামপালে গণসমাবেশ

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
এক দাবি এক কথা মানতে হবে আট দফা এই শ্লোগানকে সামনে রেখে মোংলায় প্রতিবাদ ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪অক্টোবর) বিকাল ৪টায় মোংলার দিগরাজ বাজারে সনাতনী সাহতি সংগঠন কর্তৃক আয়োজিত প্রতিবাদ ও গনসমাবেশে দেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ ও দোষী ব্যক্তিদের বিচারসহ আট দফা দাবি বাস্তবায়নের জোর আহবান জানানো হয়।
উত্তরবঙ্গসহ সারা দেশে সংখ্যালঘুদের উপর সাম্প্রদায়িক হামলা ধর্ষণ, ভাঙ্গচুর, লুটপাট ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদসভায় বক্তারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর বিভিন্ন অপ্রিতিকর ঘটনা ঘটেছে৷ উত্তরবঙ্গসহ সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংসতা, লুটপাট অগ্নিসংযোগ ও ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে নির্যাতন এবং নিপীড়নের স্বীকার হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের সমন্বয়ে গঠিত ‘সনাতনী সংহতি'র এই কর্মসূচিতে বক্তব্য দেন সনাতনী সংহতির যুগ্ম আহবায়ক তুহিন হালদার,শুদ্ধপ্রাণের সদস্য মোস্তাফিজুর রহমান জনি, সহকারী অধ্যাপক অম্বরিশ রায়, সহকারী অধ্যাপক অনিরুদ্ধ রায়, সহ-প্রধান শিক্ষক নিরাপদ রায়, সমাজসেবক অমেন্দ্রনাথ রায় প্রমূখ।
রামপাল মোংলার সংখ্যালঘু অধিকার আন্দোলনসহ সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠন এই প্রতিবাদ ও গণসমাবেশে একাত্মতা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.