প্রিন্ট এর তারিখঃ মে ৬, ২০২৬, ১:২০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২৪, ৩:৩৭ অপরাহ্ণ
কোটালীপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা

কোটালীপাড়া প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে একটি র্যালি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় উপজেলা একাডেমি সুপারভাইজার মোঃ জসীম উদ্দিন, শিক্ষক নাসির উদ্দিন, সুরেশ কুমার দাস, ইদ্রিসুর রহমান, হাবিবুর রহমান মুকুল, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কাজী সাফায়েত হোসেন বক্তব্য রাখেন। #
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.