শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
বাগেরহাটের চিতলমারীর ঐতিহ্যবাহী বিদ্যাপিট শেরে বাংলা ডিগ্রী কলেজের নবগঠিত এডহক কমিটির সভাপতির সাথে কলেজের শিক্ষক কর্মচারীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কলেজের হলরুমে এ সভায় আয়োজন করা হয়।
শেরে বাংলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও নবগঠিত এডহক কমিটির সভাপতি রুনা গাজী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ মোল্লা আবদুল্লাহ, উপজেলা বিএনপির সদস্য সচিব ও কলেজের বিদ্যুৎসাহী সদস্য আহসান হাবীব ঠান্ডা।
বক্তব্য রাখেন, কলেজের প্রভাষক আক্কাস আলী, প্রভাষক শেখ মঈনুদ্দিন, প্রভাষক বিজয়া রায় চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক
শরিফুল ইসলাম অপু , যুবদলের সদস্য সচিব শেখ আসাদ,কলেজ ছাত্র দলের আহবায়ক মোঃ শহীদ মীর,সদস্য সচিব মোঃ ইমরান প্রমুখ ।
এসময় নবগঠিত সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নেন কলেজের শিক্ষক কর্মচারী।সভায় সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক জাকারিয়া মিলন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.