শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
বাগেরহাটের চিতলমারীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শেরে বাংলা ডিগ্রি কলেজের এডহক কমিটি সভাপতি মনোনিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, বাগেরহাট জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও চিতলমারী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজী। একই কমিটিতে বিদ্যোৎসাহী সদস্য মনোনিত হয়েছেন চিতলমারী উপজেলা বিএনপি’র সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডু।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হক সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ দিকে রুনা গাজী ও উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সচিব আহসান আহিব ঠান্ডু যথাক্রমে কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও বিদ্যোৎসাহী মনোনিত হয়ওয়ায় অভিনন্দন জানিয়েছেন শেরে বাংলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান কাজী ও কলেজ পরিবারের সদস্যবৃন্দ। অনুরুপ শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.