প্রিন্ট এর তারিখঃ মে ৬, ২০২৬, ২:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৮, ২০২৪, ৬:৪৭ অপরাহ্ণ
রিমান্ড চলাকালে জামিন পেলেন সাবের হোসেন চৌধুরী

বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে দায়ের হওয়া রাজধানীর পল্টন থানার দুই এবং খিলগাঁও থানার চার মামলায় রিমান্ড চলাকালেই জামিন পেয়েছেন সাবেক বন ও পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
আজ মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন।
এর আগে গত রবিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। মকবুল নামের এক বিএনপিকর্মী নিহতের মামলায় গতকাল সোমবার (৭ অক্টোবর) সাবের হোসেন চৌধুরীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাচান তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। অপরদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক তার জামিন আবেদন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিএনপিকর্মী হত্যা মামলায় রিমান্ড শেষে পাঁচ দিন পর সাবের হোসেন চৌধুরীকে আদালতে নিয়ে আসার কথা ছিল। কিন্তু রিমান্ডের পরের দিনই তাকে আদালতে নিয়ে আসা হয়। ওই মামলায় আজ বিকেল সোয়া ৫টার দিকে তার জামিন শুনানি শুরু হয়। কয়েক মিনিট শুনানি শেষে আদালত তাকে জামিন দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.