প্রিন্ট এর তারিখঃ মে ৬, ২০২৬, ৩:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৯, ২০২৪, ৮:১৪ অপরাহ্ণ
বাগেরহাটে ইউপি চেয়ারম্যানের মাছের ঘেরে নিখোঁজ দিনমজুরের মরদেহ

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলা উপজেলায় নিখোঁজের ১০ দিন পরে মো. সিদ্দিক হাওলাদার (৪৪) নামের এক দিনমজুরের মরদেহ খোন্তাকাটা ইউপি চেয়ারম্যানের মাছের ঘের থেকে উদ্ধার করেছে পুলিশ।নিহত মো. সিদ্দিক হাওলাদার শরণখোলা উপজেলার পশ্চিম বানিয়াখালি গ্রামের নুরুল ইসলাম হাওলাদারের ছেলে। তার স্ত্রী ও চার মেয়ে রয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার পশ্চিম বানিয়াখালী এলাকায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন খান মহিউদ্দিনের ঘের থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে ৩০ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন দিনমজুর সিদ্দিক হাওলাদার। এঘটনায় গত ৫ অক্টোবর নিখোঁজ সিদ্দিক হাওলাদারের ভাতিজা মহারাজ হাওলাদার শরণখোলা থানায় সাধারণ ডায়েরী করেন।
শরণখোলা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল আজিজ জানান, বৃহস্পতিবার সকাল ১১টায় অর্ধগলিত অবস্থায় নিখোঁজ দিনমজুর সিদ্দিক হাওলাদারের মরদেহ খোন্তাকাটা ইউপি চেয়ারাম্যানের মাছের ঘের থেকে উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহের ময়না তদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে মাছের ঘেরে ফেলে ফেলে রাখা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.