সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর আলিম মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা খলিলউল্লাহ এর মৃত্যুতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৯ই অক্টোবর বুধবার সকালে জামালপুর আলিম মাদ্রাসার সাবেক শিক্ষার্থীদের আয়োজনে অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাংকার মোঃ মোছলেহ উদ্দীন।
শোকসভা ও দোয়া মাহফিলে জামালপুর ফুলকুড়িঁ একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক এবং অত্র মাদ্রাসার সাবেক শিক্ষার্থী এডভেকেট সাদেক হোসেন এবং সাবেক শিক্ষার্থী দেলোয়ার মোড়ল এর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, উত্তর জামালপুর বালিকা দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট কাজী মোঃ আবু হানিফ, সহ-মৌলভী মাওলানা তোফাজ্জল হোসেন, বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষক মোঃ ওমর আলী, সহ-শিক্ষক মোঃ জাকির হোসেন, বিশিষ্ট সাংবাদিক ও কালীগঞ্জ থানা প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা ও সভাপতি জাকারিয়া আল মামুন, নিহতের ছেলে শরিফুল ইসলাম, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, সাবেক শিক্ষার্থীদের মধ্যে সোলায়মান মোড়ল, জাকির হোসেন, রাসেল সরকার, মোতালিব মোল্লা, মাহফুজ হোসেন, সাইফুল ইসলাম, রাজিব, মামুন ব্যাপারী, বর্তমান শিক্ষার্থী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজ। দোয়া মাহফিল পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ক্বারী মোঃ জামাল উদ্দিন।
উল্লেখ্য গত ৭ অক্টোবর সোমবার রাত আনুমানিক ৯ টার দিকে ঢাকা হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায মাওলানা খলিলউল্লাহ্ মৃত্যুবরণ করেন। তিনি কাপাসিয়া থানার দুর্গাপুর ইউনিয়নের বেগুনহাটি গ্রামের মৃত আব্দুস সহিদ এর ছেলে। জীবদ্দশায় তিনি স্ত্রী, ৩ জন পুত্র , ১ কন্যা সন্তান, নাতী-নাতনী, শিক্ষার্থী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.