প্রিন্ট এর তারিখঃ মে ৬, ২০২৬, ৫:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৫, ২০২৪, ৮:৫৯ অপরাহ্ণ
ফরিদপুরে অতিরিক্ত মদপানে যুবকের মৃত্যু

সনত চক্র বর্ত্তী, ফরিদপুর
ফরিদপুরের ভাঙ্গায় অতিরিক্ত মদ্যপানে উজ্জ্বল দাস (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। উজ্জ্বল দাস ভাঙ্গা পৌরসভার মধ্যপাড়া হাসামদিয়া গ্রামের সমীর দাসের পুত্র। সোমবার (১৪ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, রোববার রাতে প্রতিমা বিসর্জন দিয়ে উজ্জ্বল বন্ধুদের নিয়ে মদ্যপান করে ছুটাছুটি ও অস্বাভাবিক আচরণ শুরু করে। এক পর্যায়ে পরিবারের লোকজন তাকে ধরে বাসায় নিয়ে যায়। সোমবার বিকেল থেকে উজ্জ্বল ধীরে ধীরে অসুস্থবোধ করলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক তিনটার দিকে সে মারা যায়।
এ ব্যাপারে মঙ্গলবার (১৫ অক্টোবর) ফরিদপুরের ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ মোকছেদুর রহমান জানান, অতিরিক্ত মদপানে এক যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.