শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলে বিশেষ টাস্কফোর্স কমিটি মাইজপাড়া বাজারে অভিযান চালিয়ে দুইজন আড়তদার এবং ৩জন খুচরা ব্যবসায়ীকে সাড়ে ১১ হাজার টাকা জরিমানা করেছে।
শুক্রবার(২৫অক্টোবর)বিকেলে দ্রব্যসামগ্রী বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনা সংক্রান্ত জেলার বিশেষ টাস্কফোর্স কমিটি এ অভিযান চালায়। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ ভাউচার সংরক্ষণ না রাখার অপরাধে মাইজপাড়া বাজারের দুইজন পাইকারি আড়তদার ও তিজন খুচরা ব্যাবসায়ীদের সাড়ে ১১ হাজার টাকা জরিমানা করেন তিনি।
এব্যাপারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ বলেন,দোকানের পণ্যের বিক্রির মুল্যে তালিকা না থাকলে এবং মিথ্যা তথ্য প্রদান করলে ভবিষ্যতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সর্তক করেন। তিনি আরো বলেন লাভের নামে সাধারণ লোকজনের যাতে ক্ষতি না হয় এবং অসাধু উপায়ে বাজারে অস্থিতিশীল পরিবেশ তৈরী করলেও অনুরূপ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.