প্রিন্ট এর তারিখঃ মে ৬, ২০২৬, ১০:০০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৭, ২০২৪, ৮:১৩ অপরাহ্ণ
গোপালগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও রক্তদান কর্মসূচি

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
দিনটি উপলক্ষে দুপুরে গোপালগঞ্জ জেলা যুবদলের আয়োজনে পৌর মুক্ত মঞ্চে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসা সেবা দেন জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ডাক্তার কে এম বাবর, রেড ক্রিসেন্টের ডাক্তার আলমগীর সিদ্দিকী, ডাঃ সাকিব মেহেদী প্রমুখ।
জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টনের সভাপতিত্বে রক্তদান কর্মসূচি ও ফ্রী চিকিৎসা সেবা উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপি'র সভাপতি সিকদার শহীদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুর কবির দারা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির মেম্বার ও সাবেক জেলা ছাত্রদলের সেক্রেটারি জিয়াউল কবির বিপ্লব সদর উপজেলা যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ,জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রানা মোল্যা, পৌর যুবদলের আমানুল ইসলাম, সদস্য সচিব মারুফ হাসান , যুবদল নেতা মাসুম মোল্লা, রাজু বিশ্বাস, তুহেল, পাভেল শিকদার, মিনার শিকদার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্নু সাধারণ সম্পাদ সোহেল প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.