প্রিন্ট এর তারিখঃ মে ৬, ২০২৬, ৯:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৯, ২০২৪, ১০:২৯ অপরাহ্ণ
গোয়ালন্দে শ্রদ্ধা-ভালবাসায় স্কুল শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
আবেগ, ভালবাসা ও শ্রদ্ধার মধ্য দিয়ে চাকরি জীবনের ইতি টানলেন রাজবাড়ীর গোয়ালন্দ প্রপার হাই স্কুলের সহকারি শিক্ষক মো. জাহাঙ্গীর আলম। এ উপলক্ষে বিদ্যালয়ের পক্ষ হতে তাকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে স্কুলের সভাকক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জ্যােতি বিকাশ চন্দ্র। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান। প্রপার হাই স্কুলের সহকারি শিক্ষক জীবন চক্রবর্তী'র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মো. মাসুদুর রহমান, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সালমা বেগমসহ স্কুলের অন্যান্য শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ
। এ সময় প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষকের হাতে সম্মাননা স্মারক তুলে দিয়ে তার অবসর জীবনের জন্য শুভকামনা জানান। বিদায়ী শিক্ষক জাহাঙ্গীর আলম দীর্ঘ শিক্ষকতা জীবনের স্মৃতিচারন করতে গিয়ে আবেগ -আপ্লুত হয়ে পড়েন। এ সময় তিনি সকলের কাছে দোয়া চান এবং তার প্রিয় প্রতিষ্ঠানের সার্বিক মঙ্গল কামনা ও শিক্ষক -শিক্ষার্থীদের জন্য দোয়া করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.