শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও কুমড়াকান্দি ইমামবাড়ি দরবার শরীফের সভাপতি মোকছেদ আলী বিশ্বাস (৬০) ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা আড়াইটায় ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে,এক মেয়ে সহ অনেক দলীয় সহকর্মী ও পীর ভাইবোন রেখে যান।
বুধবার সকাল ১০ টায় নামাজে জানাজা শেষে তাকে পৌর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে গোয়ালন্দ উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও কুমড়াকান্দি ইমামবাড়ি দরবার শরীফ গভীর শোক ও সমবেদনা প্রকাশ ও কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.