সোহের রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
ক্রীড়া ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পদকপ্রাপ্ত বাগেরহাটের কৃতি সন্তানদের সংবর্ধনা প্রদান করেছে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্হা।২৮ নভেম্বর বৃহষ্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অরবিন্দ বিশ্বাস এর সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে ক্রেষ্ট তুলে দেন জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান।
জেলা ক্রীড়া কর্মকর্তা হোসাইন আহমদ,জেলা ক্রীড়া সংস্হার প্রতিনিধি শওকত আশরাফী বাবু,সহ জেলা ক্রীড়া সংস্হার কোচ ও প্রশিক্ষনার্থীরা সংবর্ধনা অনুষ্ঠানে উপস্হিত ছিলেন। অনুষ্ঠানে ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদান রাখার জন্য জেলার নয় কৃতি সন্তানকে এই সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.