যবিপ্রবি প্রতিনিধি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আন্তর্জাতিক "ফিলিস্তিন সংহতি দিবস" উপলক্ষ্যে ফিলিস্তিনের গাজায় ইজরাইল কর্তৃক চলমান নারকীয় আগ্রাসনের 'প্রতীকী চিত্র প্রদর্শন' অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে এ প্রতীকী চিত্র প্রদর্শন আয়োজন করা হয়।
এ সময় শিক্ষার্থীরা জানায়, দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের মানুষ, মা-বোনেরা অত্যাচার ও নির্যাতনের শিকার হয়ে আসছে। একজন মুসলিম হিসাবে আমরা তাদের ব্যথাটা অনুভব করতে পারি। বাংলাদেশের মানুষও প্রথম থেকেই এই আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ফিলিস্তিনিদের বেদনার সাক্ষী হতে এই প্রতীকী চিত্র প্রদর্শনে একত্রিত হয়েছি।
উল্লেখ্য, ১৯৭৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ প্রতিবছর ২৯ নভেম্বর ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশে আন্তর্জাতিক দিবসটি পালনের আহ্বান জানায়। এর ১০ বছর পরে ১৯৮৭ সালের ২৯ নভেম্বর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতিসংঘ সাধারণ পরিষদে প্রস্তাব অনুমোদিত হয়। এরপর থেকে দিনটি আন্তর্জাতিক ফিলিস্তিনি সংহতি দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.