প্রিন্ট এর তারিখঃ মে ৭, ২০২৬, ৮:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৪, ৭:১০ অপরাহ্ণ
রাজবাড়ী জেলা হেল্থ এ্যাসিস্টেন্স এ্যাসোসিয়েশনের সভাপতি নাসির সম্পাদক সিরাজুল

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
বাংলাদেশ হেল্থ এ্যাসিস্টেন্স এসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার সাধারণ সভা ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবু নাসির উজ্জ্বল সভাপতি এবং গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর সিরাজুল ইসলাম চানমিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটিতে রাজবাড়ী সদর উপজেলার আবু মজনু বিশ্বাস সাংগঠনিক সম্পাদক ও বালিয়াকান্দি উপজেলার মো. মশিউর রহমানকে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। গত ১৪ ডিসেম্বর রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে চার সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
সাধারন সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী সদর হাসপাতালের পরিদর্শক আব্দুর রশিদ মৃর্ধা। বাংলাদেশ হেল্থ এ্যাসিস্টেন্স এসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চানমিয়া জানান, সংগঠনটি সারা দেশব্যাপী স্বাস্থ্যসেবা কর্মীদের বিভিন্ন প্রকার অধিকার আদায়ে কাজ করছে। এমন একটি সেবামূলক সংগঠনে আমাকে রাজবাড়ী জেলার সাধারণ সম্পাদক নির্বাচিত করায় সংগঠনের সাথে সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাচ্ছি। উল্লেখ্য সিরাজুল ইসলাম চানমিয়া বাংলাদেশ হেল্থ এ্যাসিস্টেন্ট এসোসিয়েশন কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য। তিনি স্বাস্থ্য সেবার পাশাপাশি সামাজিক, ধর্মীয় এবং ক্রীড়া সংগঠনের সাথে জড়িত।
দীর্ঘ এক বছর তিনি গোয়ালন্দ উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের সভাপতি ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.