শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)
থেকে রাজবাড়ীর গোয়ালন্দে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত গোয়ালন্দ প্রিমিয়ার লীগ (জিপিএল) ক্রিকেট টুর্নামেন্টে দূরন্ত ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) দিনগত রাত ৮ টায় গোয়ালন্দ শহীদ মহিউদ্দিন আনছার ক্লাব মাঠে আফরা ট্রেডার্সের আয়োজনে এ খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় মৃধা স্পীড ফায়ার্স প্রথমে ব্যাট করে নির্ধারিত ১২ ওভারে ১১১ রান করতে সক্ষম হয়। জবাবে দুরন্ত ক্রিকেট একাদশ ৭ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষে পৌঁছে যায়। ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দলের এপি আকাশ ম্যান অব দ্যা ম্যাচ ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
৬ উইকেট নিয়ে সেরা বোলার নির্বাচিত হন আদীব-সারাহ্ ফাউন্ডেশনের খেলোয়াড় সুলতান মাহমুদ সবুজ। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. আসাদুজ্জামান। সভাপতিত্ব করেন টুর্নামেন্টের আহবায়ক ও আফরা ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আসাদুল আলম সুজন। খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা , সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, উপজেলা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল, সাধারণ সম্পাদক মজিবুর রহমান মোল্লা, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুজ্জামান কামরুল প্রমুখ।
খেলা শেষে উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার হিসাবে ট্রফি ও নগদ অর্থ তুলে দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.