যবিপ্রবি প্রতিনিধি,রায়হান আহমদ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) “যবিপ্রবি স্পোর্টস ক্লাব” কর্তৃক আয়োজিত ‘ইনডোর ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪’-এর ফাইনাল ম্যাচ এবং সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের টিম ‘হিট এক্সচেঞ্জার’-কে ৩০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় যবিপ্রবি এলামনাইদের টিম ‘জাস্ট অ্যালামনাই’। গতকাল শনিবার (২১ ডিসেম্বর) যবিপ্রবি শেখ রাসেল জিমনেসিয়ামে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের টিম ‘হিট এক্সচেঞ্জার’ এবং যবিপ্রবি এলামনাইদের টিম ‘জাস্ট অ্যালামনাই’-এর মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ফাইনালে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে ‘জাস্ট অ্যালামনাই’। নির্ধারিত ওভারে ১৬১ রান সংগ্রহ করে তারা। জবাবে, নির্ধারিত ওভারে ১৩১ রানে থামে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের টিম ‘হিট এক্সচেঞ্জার’-এর ইনিংস। ফলে ৩০ রানের ব্যবধানে জয় পায় ‘জাস্ট অ্যালামনাই’।
উক্ত টুর্নামেন্টে ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ‘জাস্ট অ্যালামনাই’ দলের শিশির আহমেদ। আর পুরো টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. তানভীর রহমান। ফাইনাল খেলা শেষে বিজয়ী টিম ‘জাস্ট অ্যালামনাই’-এর হাতে ৭,০০০ টাকা প্রাইজমানি এবং রানার্সআপ টিম ‘হিট এক্সচেঞ্জার’-এর হাতে ৪,০০০ টাকা প্রাইজমানি তুলে দেন যবিপ্রবির প্রক্টর ড. ইঞ্জিনিয়ার মো. আমজাদ হোসাইন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.