প্রিন্ট এর তারিখঃ মে ৭, ২০২৬, ১০:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৬:২৯ অপরাহ্ণ
তৈয়াবুর রহমান স্মৃতি সংসদের উদ্যোগে শট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা কচুয়া (বাগেরহাট)
মাদকমুক্ত দেশ নির্মাণে,এসো মিলি তারুণ্যের উৎসবে স্লোগানকে সামনে রেখে শেখ তৈয়াবুর রহমান স্মৃতি সংসদের উদ্যোগে ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদের স্মরণে বাগেরহাটের কচুয়ায় শট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
গত ২০ ডিসেম্বর শেখ তৈয়াবুর রহমান স্মৃতি সংসদ এবং বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্ট এর আয়োজনে মঘিয়া ইউনিয়ন ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলায় মোট ১৬ টি টিম অংশ নেয়। কচুয়া উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক এ্যাঃ আরাফাত আল মেহেদীর সার্বিক ব্যবস্থাপনায় শেখ তৈয়াবুর রহমান স্মৃতি সংসদের সদস্য সচিব মেরিন ইঞ্জিনিয়ার রেদওয়ান শিকদারের সহযোগিতায় অনুষ্ঠিত খেলায় সভাপতি হিসেবে ছিলেন মঘিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাহবুবুর রহমান লাল।
এছাড়াও উপস্থিত ছিলেন, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস,মঘিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ নিজামুল কবির,যুব নেতা সুজন শেখ, উপজেলা তাতী দলের সদস্য সচিব মোঃ তরিখ,ছাত্রদল নেতা মোঃ ইমরান হোসেন প্রমূখ।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.