সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর বার্ষিক সাধারন সভা ২০২৪ ও দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ ডিসেম্বর সোমবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এসোসিয়েশন এর সভাপতি বিষ্ণুপ্রসাদ চক্রবর্তীর সভাপতিত্বে সভার কার্যবিবরনী পেশ করেন সাধারন সম্পাদক মোঃ ইয়ামিন আলী। এর আগে ২০২৫-২০২৬ এর কার্য-নির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে এশিয়ান টেলিভিশন এর বাগেরহাট জেলা প্রতিনিধি মোঃ কামরুজ্জামান।সহ-সভাপতি পদে সময় টিভির ষ্টাফ রিপোর্টার আলী আকবর টুটুল।
সাধারন সম্পাদক পদে বাংলা ভিশন এর বাগেরহাট জেলা প্রতিনিধি মোল্লা মাসুদুল হক।সহ-সাধারন সম্পাদক পদে এটি এন বাংলা ও এটি এন নিউজ এর বাগেরহাট জেলা প্রতিনিধি এস এম আমিরুল হক বাবু।কোষাধ্যক্ষ পদে চ্যানেল ২৪ এর বাগেরহাট জেলা প্রতিনিধি মোঃ আরিফুল ইসলাম।দপ্তর ও ক্রীড়া সম্পাদক পদে আর টিভির জেলা প্রতিনিধি এস এম শামসুর রহমান।আই সিটি ও প্রচার সম্পাদক পদে ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি অলিপ ঘটক।নির্বাহী সদস্য হিসেবে নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি আহসানুল করিম ,যমুনা টেলিভিশন এর জেলা প্রতিনিধি মোঃ ইয়ামিন আলী,একুশে টেলিভিশন এর জেলা প্রতিনিধি এইচ এম মঈনুল ইসলাম,মাছরাঙ্গা টেলিভিশন শওকত আশরাফি বাবু,এন টিভি জেলা প্রতিনিধি তরফদার রবিউল ইসলাম গ্লোবাল টেলিভিশন এর বাগেরহাট জেলা প্রতিনিধি সোহেল রানা বাবু নির্বাচিত হন।সভা শেষে এসোসিয়েশন এর সদস্যগন নূতন কার্য-নির্বাহী কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.