প্রিন্ট এর তারিখঃ মে ৮, ২০২৬, ১:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২৪, ৫:০৭ অপরাহ্ণ
নড়াইলে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

শরিফুল ইসলাম, নড়াইল অফিস
কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়ের চৌগাছা বাস স্টান্ড এলাকায় যাত্রিবাহী পরিবহন বাসের ধাক্কায় ইমদাদুল মোল্যা (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমদাদুল মোল্যা সদর উপজেলার বুড়িখালি গ্রামের জামাল মোল্যার ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা সুত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ইমদাদুল মোল্যা সদর উপজেলার চৌগাছা বাজারে নিজের মুদি দোকান থেকে মোটরসাইকেল যোগে কালনা-যশোর-বেনাপোল মহাসড়ক দিয়ে নিজ বাড়ি বুড়িখালির দিকে যাচ্ছিলেন।
এ সময় ঢাকা থেকে যশোরগামী একটি যাত্রিবাহী পরিবহন বাস তাকে ধাক্কা দিলে রাস্তার ওপর পড়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান। নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানার (ওসি) জাফর আহমেদ বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.