প্রিন্ট এর তারিখঃ মে ৮, ২০২৬, ৩:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১, ২০২৫, ১১:১৮ অপরাহ্ণ
কোটালীপাড়ায় আমতলী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মেহেদী হাসনাত, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আমতলী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আমতলী ইউনিয়ন বিএনপি'র তুহিন খান সভাপতি ও বাচ্চু হাওলাদারকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।
গতকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) আমতলী ইউনিয়ন পরিষদ চত্বরে বিকেল ৪ টায় শুরু হয়ে চলে গভীর রাত পর্যন্ত এ সম্মেলন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী।
আমতলী ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মো: নজরুল ইসলাম মহিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কোটালীপাড়া উপজেলা বিএনপির আহবায়ক এস এম মহিউদ্দিন, উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বাশার হাওলাদার, যুগ্ম আহবায়ক ফায়েকুজ্জামান, পৌর বিএনপির আহবায়ক ইউসুফ আলী দাড়িয়া, সদস্য সচিব ওয়ালিউর রহমান হাওলাদার, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডাবলু, যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ তালুকদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নিলয় হাওলাদার মস্তফাসহ প্রমূখ বক্তব্য রাখেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.