শামীম শেখ,গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় গোল্ডকাপ (বালক অনর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুল হাঠে এ আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টুর্নামেন্টর উদ্বোধন করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান।
খেলায় উপজেলার ৪ টি ইউনিয়ন ও পৌরসভা অংশ নিচ্ছে।
উদ্বোধনী খেলায় ছোট ভাকলা ইউনিয়ন পরিষদ বনাম গোয়ালন্দ পৌরসভা একে অপরের মোকাবেলা করে। নির্ধারিত সময়ের খেলায় গোয়ালন্দ পৌরসভা অনুর্ধ্ব-১৭ দল ১-০ গোলে জয়ী হয়। দিনের অপর খেলায় উজানচর ইউনিয়ন পরিষদ বনাম দেবগ্রাম পরিষদ একে অপরের মোকাবেলা করে। নির্ধারিত সময়ের খেলায় দেবগ্রাম ইউনিয়ন পরিষদ দল ১-০ গোলে জয়লাভ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. রুহুল আমীন, উজানচর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. ইব্রাহিম সরদার, ইউপি সদস্য আবুল হোসেন, সাবেক ফুটবলার ও খেলা পরিচালনা কমিটির সদস্য শহিদুল ইসলাম বাবলু, লুৎফুল করিম টিটু, কামরুজ্জামান কামরুল, গোলাম মোস্তফা সোহাগ, মো. সাইদুল ইসলাম, মো. আলমগীর হোসেন প্রমুখ।
উদ্বোধনী খেলায় রেফারির দায়িত্বে ছিলেন মো. লিয়াকত হোসেন। সহকারি রেফারি ছিলেন জিয়াউল হাসান টিটু ও মো. মোয়াজ্জেম হোসেন। বিপুল সংখ্যক দর্শক খেলাগুলো উপভোগ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.