প্রিন্ট এর তারিখঃ মে ৮, ২০২৬, ৭:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১২, ২০২৫, ৭:০১ অপরাহ্ণ
কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ

কোটালীপাড়া প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় তীব্র শীতের রাতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার রাতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাগুফতা হক দুঃস্থ ও সহায়-সম্বলহীন শীতার্তদের খুঁজে বের করে তাদের মধ্যে কম্বল বিতরণ করেন।
উপজেলার পৌরসভার পশ্চিমপাড় ও কলাবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ১০০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ইউএনও'র হাত থেকে কম্বল পেয়ে শীতে কষ্ট পাওয়া বিভিন্ন বয়সী মানুষগুলোর মুখে হাসি ফুটে ওঠে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.